সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ      প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      শহর-গ্রামে ডেঙ্গুর ভয়      চমক আসছে মন্ত্রিসভায়      জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল      এসএসসি-সমমানে ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস      
দেশজুড়ে
সাঘাটায় হত্যার বিচারের দাবিতে জামায়াতের গণসমাবেশ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৬:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাইফুলাহ বারী ও সালাউদ্দিন হত্যার দ্রুত বিচার দাবি এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

​সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বক্তব্যে নিহতদের পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার।

​সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জুন সাঘাটায় এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে। এর বিচার ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হত্যা   জামায়াত   গাইবান্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close