বগুড়ার শেরপুর উপজেলার সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, সমাজসেবা অফিসার নাঈম হোসেন, বিদ্যালয়ের থেরাপিস্ট বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক নাজমুল হুদা, শিক্ষক মুমতাহিনা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন অতিথিরা। পরবর্তী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কেকে/এআই