রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
স্বাস্থ্য
‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ ইউনিকো হসপিটালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। 

নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একসঙ্গে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেন।

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইসলাম ঢালি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। 

তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

‘তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা ইউনিকো হসপিটালের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

অনুষ্ঠানে হসপিটালের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকেও স্বীকৃতি দেওয়া হয়, যা মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীর পথচলায় ইউনিকো হসপিটাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি ও রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। 

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু গত এক বছরের একটি মাইলফলক নয়; এটি ‘টু ট্রান্সফর্ম লাইভস থ্রু এক্সেলেন্স ইন হেলথকেয়ার’– উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়।

যত্নে ও আস্থায় অগ্রযাত্রার এক বছর, আর মানুষের পাশে থেকে আরও বহু বছর সেবার প্রত্যয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউনিকো হসপিটাল   প্রতিষ্ঠাবার্ষিকী   স্বাস্থ্যসেবা   রোগীকেন্দ্রিক সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close