শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
শিক্ষা
মাগুরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন
​মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৯৮ শিক্ষার্থীর সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ  হয়েছে। তাদের মধ্যে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।

​প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এ ছাড়াও ‘এ’ গ্রেড পেয়েছে ৩১ জন, ‘এ মাইনাস’ ১৬ জন, ‘বি’ গ্রেড ৮ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে একজন শিক্ষার্থী।

পুলিশ সুপার বলেন, ‘শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। শতভাগ পাসের এই ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।’

​প্রসঙ্গত, ১৯৯২ সালের ১১ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে সভাপতি পদে রয়েছেন জেলা পুলিশ সুপার এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পরিচালক হিসেবে ভূমিকা রাখছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   মাগুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close