রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই সেরা বগুড়া
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম
বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া। এ জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

বোর্ডের আট জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বোর্ড   জিপিএ-৫   বগুড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close