সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
শিক্ষা
প্রাথমিকের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক লাখ ড্রেস দিলো বিটিএমএ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের উদ্যোগে সহায়তার অংশ হিসেবে এক লাখ সেট স্কুল ড্রেস দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। 

সোমবার (১০ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএর পক্ষ থেকে স্কুল ড্রেসের একটি অংশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিকালে অবশিষ্ট স্কুল ড্রেসগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ।  

অনুষ্ঠানে এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করে বিটিএমএর প্রতিনিধি দল। 

দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানে সরকারের উদ্যোগের সঙ্গে দেশের টেক্সটাইল শিল্পকে সম্পৃক্ত করার আহ্বানে সাড়া দিয়ে বিটিএমএ তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক লাখ সেট স্কুল ড্রেস দিয়েছে ।

সরকারের পক্ষ থেকে এহছানুল হক মিলন, ববি হাজ্জাজ ও মাহদী আমিন বিটিএমর এ উদ্যোগকে স্বাগত জানান। তারা প্রধানমন্ত্রী ও তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের কল্যাণে এ গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য বিটিএমএ-কে ধন্যবাদ জানান ।  

বিটিএমএর প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম ও মো. শফিকুল ইসলাম সরকার, সাবেক পরিচালক রাজীব হায়দার, সেক্রেটারি জেনারেল মো. জাকির হোসেন ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান ।

অনুষ্ঠানে বিটিএমএর পক্ষ থেকে জানানো হয় , বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অন্যতম শীর্ষ প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন হিসেবে বিটিএমএ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগে বিটিএমএর অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয় । 

দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কল্যাণে সরকারের এ উদ্যোগে বেসরকারি শিল্পখাতের অংশগ্রহণ সরকার ও শিল্পখাতের অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে মর্মে সভায় বিটিএমএর পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ দেশের টেক্সটাইল শিল্পসহ অন্যান্য শিল্পখাতকে সামাজিক দায়বদ্ধতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করবে মর্মে মতামত ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিটিএমএ   স্কুল ড্রেস   প্রাথমিক শিক্ষার্থী   বিনামূল্যে স্কুল ড্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close