রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
শিক্ষা
জৈন্তাপুরে পাশের হার ৬১.৩৫ শতাংশ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশের হার ৬১ দশমিক  ৩৫ শতাংশ। উপজেলার ২৪টি প্রতিষ্ঠান হতে এক হাজার ৬৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮ জন জিপিএ-৫ সহ মোট পাশ করেছে এক হাজার ১৭ জন।

সোমবার (১০ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ে ১৫টি প্রতিষ্ঠান হতে ১ হাজার ২৩৩ জন অংশ নিয়ে ২৩টি জিপিএ-৫ সহ ৭৩৮ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৫৯.৮৫ শতাংশ। 

জিপিএ-৫ পেয়েছে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ জন, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ১ জন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩ জন, রমজান রুপজান বাগেরখাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, মাওলানা আব্দুল লতিফ জুলেখা উচ্চ বিদ্যালয়ের ৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠান হতে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১টি জিপিএ-৫ সহ ১৩৪ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৫৪.০৩ শতাংশ। সারীঘাট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা) জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ১৭৬ জন অংশ নিয়ে ৪টি জিপিএ-৫ সহ ১৪৫ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮২.৩৮ শতাংশ। এর মধ্যে জৈন্তা ডি.এস আলিম মাদরাসার ২ জন, খরিল নেজামুল উলুম ফাজিল মাদরাসার ২ জন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিলেট   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close