রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
বাংলা কিউআরে লেনদেন বাড়াতে শেরপুরে অগ্রণী ব্যাংকের র‌্যালি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৩০ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’— প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় ক্যাশলেস লেনদেন উৎসাহিতকরণে র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কিউআর ব্যবস্থার সুবিধা ও ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ডিজিটাল বাংলাদেশ থেকে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিউআর কোডের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক সোহেল রানা, প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, নুর আলম, অফিসার সিমা খাতুন, মোকসেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ ও রাফি আল আমিন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   র‌্যালি   ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close