রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
জুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৮:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

জানা যায়, রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় জুড়ী থানার ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আজাদ চৌধুরী (৩৫) জুড়ী উপজেলার বিরনতলা গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ফুলতলা চা বাগানের গেটের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আজাদ পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। 

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে লুঙ্গির গোঁজা থেকে জিপারযুক্ত বায়ুনিরোধক কালো পলিপ্যাকে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close