শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
শিক্ষা
চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়ালের শতভাগ জিপিএ-৫ অর্জন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানের অসাধারণ এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘সব শিক্ষকের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার ফলেই এ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’

এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   দিনাজপুর   এসএসসি ফলাফল  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close