সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ছেঁড়া জামা থেকে ঈদের হাসি, দুই পথশিশুর পাশে কিশোরগঞ্জের ইউএনও
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ পিএম

রাস্তার পাশে মানুষের ভিড়। ব্যস্ততার মধ্যে প্রতিদিন কত মানুষই না ছুটে চলে নিজ নিজ গন্তব্যে। সেই ব্যস্ত পথেই হঠাৎ এক শিশুর ছেঁড়া জামা থামিয়ে দিল কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের পথচলা। শিশুটির এক হাতে ছিল ছোট ভাইয়ের হাত, অন্য হাতে যেন ধরা ছিল অভাবের কঠিন বাস্তবতা।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ সদরের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই মানবিক ঘটনার কথা তুলে ধরেন ইউএনও মো. কামরুল হাসান মারুফ।

জানা যায়, সড়ক দিয়ে যাওয়ার সময় ইউএনওর চোখে পড়ে ৯-১০ বছর বয়সী একটি শিশু। পরনে পুরোনো ও ছেঁড়া জামা। শিশুটি শক্ত করে ধরে রেখেছিল তার চেয়েও ছোট ভাইয়ের হাত। কাছে গিয়ে কথা বললে শিশুটির নাম সাব্বির বলে জানা যায়। পরে জানা যায়, দুই ভাই একটি হোটেলে খাবার সংগ্রহের জন্য সেখানে গিয়েছিল।

সাব্বির যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের অভাবও তাকে মোকাবিলা করতে হচ্ছে। তার বাবা-মা দুজনই অসুস্থ হওয়ায় কোনো কাজ করতে পারেন না। পরিবারের ১৮-১৯ বছর বয়সী বড় ভাই রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে সংসারের হাল ধরে রেখেছেন।

শিশুটির ছেঁড়া জামার দিকে নজর যায় ইউএনওর। তিনি সাব্বিরকে নতুন পোশাক দেওয়ার কথা বলেন। প্রথমে শিশুটি নীরবে সম্মতি জানালেও পরে নিজের পছন্দমতো জামা-প্যান্ট বেছে নেয়। তার জন্য কিনে দেওয়া হয় নতুন পোশাক।

নতুন জামা-প্যান্ট হাতে পেয়ে মুহূর্তেই বদলে যায় সাব্বিরের মুখ। কিছুক্ষণ আগেও যে মুখে ছিল অভাবের ছাপ, সেখানে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। নতুন পোশাক পরে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সেই হাসি যেন ছুঁয়ে যায় আশপাশের পরিবেশকেও।

ইউএনও মো. কামরুল হাসান মারুফ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাব্বিরের হাসির সেই মুহূর্তকে কোনো অর্থ দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।

তিনি আরও লেখেন, হয়তো তিনি দুই শিশুকে শুধু নতুন জামা দিয়েছেন; কিন্তু বিনিময়ে পেয়েছেন এমন দুটি নিষ্পাপ হাসি, যার কোনো মূল্য হয় না।

একটি নতুন পোশাক হয়তো বড় কোনো উপহার নয়। তবে যে শিশুর কাছে নতুন জামা মানেই ঈদের আনন্দ, তার জন্য সেটিই হয়ে উঠতে পারে বিশেষ এক প্রাপ্তি।

অভাব-অনটনের জীবনে এমন ছোট ছোট মানবিক উদ্যোগ হয়তো সব কষ্ট দূর করতে পারে না, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও এনে দিতে পারে আনন্দের আলো। সাব্বির ও তার ছোট ভাইয়ের মুখের সেই হাসি যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পথশিশু   কিশোরগঞ্জ   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close