রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
বিনোদন
মডেল স্নিগ্ধা চৌধুরীর আয় ও সম্পদের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিতর্কিত মডেল ও তথাকথিত অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়, সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের এক বাসিন্দা।

রোববার (৯ আগস্ট) জমা দেওয়া ওই আবেদনে স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস, সম্পদের বিবরণ এবং তার কথিত ক্ষমতার উৎস অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, স্নিগ্ধা চৌধুরী মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও তার দৃশ্যমান আয়ের তুলনায় জীবনযাপন অত্যন্ত বিলাসবহুল। আবেদনে তার গাড়ি, বাসস্থান ও অন্যান্য ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, স্নিগ্ধা চৌধুরী দুটি সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায়। এর মধ্যে ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে দুটি সিনেমার কথা উল্লেখ করা হয়েছে। ‘রাস্তা’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি বলেও আবেদনে দাবি করা হয়েছে। এছাড়া কয়েকটি বিজ্ঞাপন ও র‌্যাম্প শোতে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করে তার সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

আবেদনকারীর পক্ষ থেকে স্নিগ্ধা চৌধুরীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে আবেদনের সঙ্গে কী ধরনের প্রমাণ বা নথি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আবেদনে একটি ভিডিও বার্তার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। সেখানে স্নিগ্ধা চৌধুরীর কথিত বক্তব্যের বরাত দিয়ে তার দামি গাড়ি, নিরাপত্তাকর্মী এবং তার কথিত ঘনিষ্ঠ ব্যক্তির প্রভাব সম্পর্কে বিভিন্ন দাবি করা হয়েছে। এসব বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্নিগ্ধা চৌধুরীর আয়, সম্পদ ও আর্থিক কর্মকাণ্ড তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close