রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      
শিক্ষা
যেভাবে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম আপডেট: ১১.০৮.২০২৬ ৯:৫৮ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন, ফি পরিশোধসহ পুরো প্রক্রিয়া জেনে নিন।

আবেদন করবেন যেভাবে

প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে rescrutiny.eduboardresults.gov.bd প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেসব বিষয়ের পাশে থাকা বক্সে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে হবে।

বিষয় নির্বাচন শেষে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে মোট কত টাকা ফি দিতে হবে, তা স্ক্রিনে দেখানো হবে।

যেভাবে ফি পরিশোধ করবেন

নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবা-এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালে থাকা ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধ সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন করার আগে নির্বাচিত বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কারণ ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকে না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এসএসসি ফল পুনর্নিরীক্ষণ   আবেদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close