সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
মাগুরায় ফল দেখার আগেই সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম আপডেট: ১১.০৮.২০২৬ ১০:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। স্বপ্ন ছিল নিজের ফলাফল দেখবেন, বাবা-মায়ের মুখে হাসি ফুটবে। কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল দেখার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাগুরার মহম্মদপুর উপজেলার এসএসসি পরীক্ষার্থী প্রদীপ কুমার (১৯)।

রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার দুই সহপাঠী ও বন্ধু সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে নাগড়া বাজারের একটি দোকানে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রদীপ খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তার পরিবারে ছিল ব্যাপক প্রত্যাশা। কিন্তু ফল প্রকাশের আগেই ছেলের মৃত্যুতে সেই আনন্দ পরিণত হয়েছে শোকে।

এর মধ্যেই কয়েকদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূর্বাস কুমারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোঁজার শেষ সম্বল হারানোর সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার তিনি হারালেন একমাত্র আশার সন্তানকে।

ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা পূর্বাস কুমার। তিনি বলেন, “নিজের রেজাল্টের খবর জানার আগেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। কয়েকদিন আগেই আমার বাড়িতে আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমি এই লাশ নিয়ে কোথায় যাব? এত কষ্ট আমি কীভাবে সইব?”

প্রদীপের মৃত্যুতে খাজুরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে ঘরে ফল প্রকাশের আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি আর শোকের মাতম।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এসএসসি   সড়ক দুর্ঘটনা   মাগুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close