রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      
শিক্ষা
কাপাসিয়ার তিন মাদ্রাসায় কেউ পাস করেনি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে তিনটি মাদ্রাসায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে মোট ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।

ফলে এসব প্রতিষ্ঠানের পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ৬ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। তিন প্রতিষ্ঠানেই পাসের সংখ্যা শূন্য।

তিন মাদ্রাসার ৩০ পরীক্ষার্থীর ৩০ জনই ফেল করেছে। একটি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সংশ্লিষ্টদের মতে, ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজে বের না করে শুধু ফলাফল প্রকাশে সীমাবদ্ধ থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন হলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দুর্বল বিষয়গুলো চিহ্নিত এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা দরকার।

কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার দাখিল পরীক্ষার ফলাফলের এসব তথ্য নিশ্চিত করেছেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা   দাখিল পরীক্ষা   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close