শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
বিনোদন
‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসিতে সাফল্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোটপর্দার পরিচিত মুখ ইসরাত অতিথি। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার শিক্ষাজীবনেও সাফল্যের দেখা পেয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন ইসরাত। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করায় সহকর্মী ও অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি।

ইসরাত উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তবে নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। অল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। এমনকি টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থানও অর্জন করেন।

এসএসসির ফল প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ইসরাতের এই সাফল্যকে ইতিবাচকভাবে দেখছেন তার সহকর্মী ও ভক্তরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এটা আমাদেরই গল্প   ইসরাত অতিথি   এসএসসি   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close