রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
জাতীয়
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সরকার প্রস্তুত।’

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল অবস্থানে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পান, সে বিষয়ে সরকার আন্তরিক। আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের আগ্রহ ও নীতিগত অবস্থানের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করতে সরকার সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে বৈঠকে ইঙ্গিত পাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিদেশি বিনিয়োগ   সরকার   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close