শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
শিক্ষা
দাখিলে শতভাগ পাস, শালিখায় বাজিমাত ইসলামীয়া আইডিয়াল একাডেমির
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমি ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জন করে জেলার অন্যতম সেরা ফলাফল করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ইসলামীয়া আইডিয়াল একাডেমি থেকে মোট ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে চারজন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া অংশ নেওয়া ১৮ জন শিক্ষার্থীই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

প্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে সীমাখালী ইসলামীয়া আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন বলেন, “আমাদের দক্ষ শিক্ষকবৃন্দের নিরলস মেধা ও শ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের একাগ্রতার ফলেই আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও শিক্ষার গুণগত মান ধরে রেখে আমরা এর চেয়েও ভালো ফলাফল উপহার দিতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দাখিল   এসএসসি-২০২৬   জিপিএ-৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close