রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিদ্যুৎ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যম এ স্মারকলিপি দেওয়া হয়। 

স্মারকলিপিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০-৩’শ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভ্যাটের রেট কমানোর দাবী উল্লেখ করা হয়।

এর আগে, শহরের বড় ট্রাফিক মোড় থেকে শুরু করে ডিসি অফিস প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর। 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। বিদ্যুতের অভাবে মানুষজন কষ্ট পাচ্ছেন। দিনে রাতে সমানতালে চলছে লোডশেডিং।’

তিনি আরও বলেন, প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close