রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
সংবাদ প্রকাশের পর ক্ষেতলালে সড়ক সংস্কার, স্বস্তিতে গ্রামবাসী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার করা হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের আটি মুকুল গ্রামের দীর্ঘদিনের বেহাল সড়ক। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যাওয়া সড়কটি নিয়ে দুর্ভোগে ছিলেন দুই গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা।

সম্প্রতি সড়কটির বেহাল দশা ও মানুষের দুর্ভোগ নিয়ে দৈনিক খোলা কাগজ, দৈনিক আজকের সংবাদ, দৈনিক এশিয়া বাণী, দৈনিক চাঁদনী বাজার, দৈনিক জয়পুরবার্তা, ইংরেজি দ্যা কান্ট্রি টুডেসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা যুবদলের সাবেক নেতা সোহেল রানার। পরে তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।

সংস্কারকাজে সড়কের ক্ষতিগ্রস্ত পুরোনো ইট তুলে ফেলে প্রায় দুই ফুট উঁচু করে বালি দেওয়া হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি জমে না থাকার জন্য সড়কের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও নোংরা পানিতে তলিয়ে যেত। এতে বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়েছে। সড়ক সংস্কারের পর এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন তারা।

স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃষ্টির সময় কাদা ও নোংরা পানির কারণে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ত। এখন সড়কটি সংস্কার হওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই কমেছে।

স্থানীয়দের মতে, গণমাধ্যমে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরার ফলে সংশ্লিষ্টদের নজরে এসেছে বিষয়টি। এরপর দ্রুত উদ্যোগ নিয়ে সড়ক সংস্কার করায় দুই গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সোহেল রানা বলেন, “সংবাদ প্রকাশের মাধ্যমে সড়কটির দুরবস্থা ও মানুষের কষ্টের বিষয়টি জানতে পারেন। পরে নিজের সামর্থ্য অনুযায়ী সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। মানুষের চলাচলে কিছুটা স্বস্তি দিতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সংবাদ প্রকাশ   সংস্কার   জয়পুরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close