শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
ধামরাইয়ে রাইস মিল ও তিন মিষ্টির দোকানিকে জরিমানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি অটো রাইস মিল ও তিন মিষ্টির দোকান মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এবং ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে কুমরাইল এলাকার সাহেব আলী অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মো. আল মামুন বলেন, ‘পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিবেশ ঠিক রাখার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জরিমানা   ধামরাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close