শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকা প্রদান
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম।

ক্যাম্পে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষক, ভেটেরিনারি সার্জন এবং শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়ে চিকিৎসাসেবা দেন।

ড. মো. এনামউল্যা বলেন, “গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষ ও প্রান্তিক কৃষকদের সঙ্গে কাজ করার সুযোগ কম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে গবাদিপশুর বিভিন্ন সমস্যা চিহ্নিত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পাশাপাশি নতুন নতুন রোগ সম্পর্কেও ধারণা লাভ করবে।”

তিনি আরো বলেন, “দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গবাদিপশুর যেকোনো সমস্যায় কৃষকদের হাবিপ্রবির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দরজা তাদের জন্য সবসময় খোলা থাকবে। ভবিষ্যতে প্রতি মাসে এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।”

ক্যাম্পে ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও প্রয়োজনীয় ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকা প্রদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close