রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় নাগরিক আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আব্দুল হান্নান (৬০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকার বাসিন্দারা দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৩-এস পিলারের কাছ থেকে আব্দুল হান্নানকে আটক করে বিএসএফ। তিনি ইছাখালী গ্রামের নুর আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সীমান্তে গিয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে সীমান্ত পিলার ১২৩/৫-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালী এলাকায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন—নদিয়া জেলার তেহট্ট থানার লালবাজারের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতোন বিশ্বাস (৩৫)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আটক ও পাল্টা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। 

বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মো. নাজমুল হাসান।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বিএসএফ   ভারতীয় নাগরিক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close