রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
আন্তর্জাতিক
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম
বাশার আল-আসাদ

বাশার আল-আসাদ

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মাহের আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া রায়ে ১৪ বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়।

ওই সংঘাতে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে।

একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাশার আল-আসাদের মামাতো ভাই আতেফ নাজিবকেও।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী ব্যাপক গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির ছিলেন আতেফ নাজিব। কারাগারের পোশাক পরা অবস্থায় তাকে একটি খাঁচার ভেতরে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান।

২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের সংঘাতের অবসানের পর ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু হয়।

সূত্র : সিএনএন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাশার আল-আসাদ   সিরিয়া   যুদ্ধাপরাধ   মানবতাবিরোধী অপরাধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close