রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নীলফামারীতে খেলার মাঠের অবৈধ দোকান উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড়মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে মাঠের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষে অবৈধ দোকানের স্থাপনা সরাতে তিনদিনের সময় বেধে দেওয়া হয়।

জানা যায়, শত বছর ধরে এ মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, কাবাডিসহ নানা ধরণের খেলার আয়োজন করা হয়। সম্প্রতি অবৈধ দখলদাররা মাঠটি দখল করে রেখেছে। মাঠে প্রতিনিয়ত বিচ্ছিন্নভাবে বসছে প্রায় ৪০টির অধিক ফুচকা, পিঠা, চা-বিস্কিটসহ হরেক রকম দোকান। এ সব দোকানের কারণে সংকুচিত হয়ে পড়েছে খেলার জায়গা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাঠের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।  

অভিযানের উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মোকাদ্দেছুর রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র রায়।

আবু মোহাম্মদ সোয়েম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলার মাঠ দখল মুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন। আমরা নীলফামারীর ঐতিহ্যবাহী মাঠকে রক্ষা করতে চাই। এটা নীলফামারীর হৃদপিণ্ড। মাঠের ভেতরে অস্থায়ীভাবে একটি দুটি করে অনেক দোকান হয়েছে। এর ফলে খেলার জায়গা সংকুচিত হয়ে পড়েছে’।

মো. তানজীর ইসলাম বলেন, ‘আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকান উচ্ছেদ শুরু করেছি, কিছু দোকান উঠে গেছে। এখনও অনেক দোকান রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি। যদি স্বইচ্ছায় দোকান অপসারণ করা না হয় তাহলে আমরা উচ্ছেদ পরিচালনা করবো।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  উচ্ছেদ   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close