রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
চান্দিনায় স্বামীর মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রীও
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:০৩ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর মৃত্যুর এক ঘণ্টার মাথায় স্ত্রীও মারা গেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রানীচড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে রানীচড়া গ্রামের মো. আব্দুস সাত্তার মারা যান। তার দাফনের প্রস্তুতি চলছিল। জানাজার কিছুক্ষণ আগে হঠাৎ তার স্ত্রী সালেহা বেগমও মৃত্যুবরণ করেন। পরে একসঙ্গে দুই জনের জানাযা ও দাফন সম্পন্ন হয়। 

স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই ঘরের দুই সদস্যের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সঙ্গী স্বামী-স্ত্রীর এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। তাদের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  মৃত্যু   স্বামী-স্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close