সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাফনের কাপড় পরে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী। তার নিজ বাড়ি থেকে ঈশ্বরদী থানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এ মহড়া চলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানা ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসা থেকে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে বের হন বাপ্পী। এ সময় তার হাতে ছিল লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র। পরে তিনি ঈশ্বরদী থানা ফটকের সামনে গিয়ে অবস্থান করেন।

অস্ত্র হাতে তার এমন অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। একই সঙ্গে ঈশ্বরদীতে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, অস্ত্র প্রদর্শন করা জুবায়ের হোসেন বাপ্পী পুলিশি হেফাজতে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদক-সন্ত্রাস   ছাত্রদল নেতার মহড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close