মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক, শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দোহায় সরকারি সফরের সময় দুই মন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, কাতারে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

এ সময় দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী দীর্ঘদিন ধরে কাতারের বিভিন্ন খাতে কাজ করছেন। বৈঠকে তাঁদের পাশাপাশি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাওয়ায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কাতারের শ্রমমন্ত্রী   বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী   শ্রমবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close