বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামে আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বলেন, ‘মামলার তিন আসামির মধ্যে রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক রয়েছেন।’

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় র‌্যাবের কাছে সংবাদ আসে কয়েকজন লোক রাজশাহী থেকে হেরোইন নিয়ে ট্রাকযোগে ঢাকায় যাচ্ছেন। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। এমন সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। এ সময় ২৫০ গ্রাম হেরোইনসহ সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতে বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   মাদক   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close