বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
কিশোরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত লাবু মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর বাদশার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লাবুর শোয়ার ঘর থেকে গন্ধ বের হলে পরিবারের লোকজন তার দরজা ভেঙে ভেতরে ঢুকে  লাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশকে সংবাদ দিলে তার লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠিয়ে দেয় কিশোরগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটিতে পচন ধরেছিল এবং ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close