বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গজারিয়ায় ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা, একটি নকল হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শামীম ওরফে সৌরভ (৩২), বরগুনার আমতলী উপজেলার শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাশেম ঢালী (৫০)।

তিনি জানান, গত ১৯ আগস্ট বিকালে গজারিয়া থানা পুলিশের একটি দল চরবাউশিয়া এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের সরঞ্জামসহ দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ তাঁদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে বড়কান্দি এলাকার একটি স্কুলের সামনে থেকে শামীম ওরফে সৌরভ ও শাকিবকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দিয়ে ধারাবাহিকভাবে চালকদের বিভ্রান্ত করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সহযোগী হাবিবুরকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে হাবিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কাশেম ঢালীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অভিনব কায়দায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরদিন সোমবার বিকেলে পুরান বাউশিয়া গ্রামে বিল্লাল হোসেন নামে এক চালকের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

দুই যুবক নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে বিল্লালের অটোরিকশায় ওঠেন এবং মাদকবিরোধী অভিযানের কথা বলে কৌশলে গাড়িটি নিয়ে চম্পট দেন। শুধু এই দুই স্থানেই নয়, একই কায়দায় গত এক মাসে উপজেলার মধ্য ভাটেরচরসহ আরও একাধিক এলাকা থেকে বেশ কয়েকটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী চালক বিল্লাল হোসেন জানান, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে মাত্র কয়েক দিন আগেই উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি কিনেছিলেন তিনি। গাড়িটি হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা।

এদিকে, চক্রের সদস্যদের আটকের খবর ছড়িয়ে পড়লে গজারিয়া থানার সামনে ভিড় জমান চুরি যাওয়া অটোরিকশার ক্ষতিগ্রস্ত মালিক ও চালকেরা। তাদের দাবি, চুরি হওয়া অটোরিকশাগুলো দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   অটোরিকশা ছিনতাই চক্র   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close