বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      ইরান যুদ্ধ নিয়ে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প      
দেশজুড়ে
মানব কল্যাণে কাজ করার প্রত্যয় মোহাম্মদপুরের মানব কল্যাণ ফাউন্ডেশনের
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ২১.০৮.২০২৬ ১২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে দুই অসহায় রোগীকে চিকিৎসার জন্য মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

বুধবার (২০ আগস্ট) রাতে বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। সংগঠনটির কর্মকর্তারা জানান, এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় রোগী, দরিদ্র মানুষ, রিকশাচালক ও প্রতিবন্ধীসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় কয়েকজন অসহায় মানুষকে সহযোগিতা করা হয়েছে। এছাড়া বসিলা মেট্রো হাউজিং এলাকায় অসুস্থ কয়েকজন রোগীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে মানবিক সহায়তার এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জাকির হোসেন বলেন, “বর্তমান সমাজে মানুষ আগের মতো একে অন্যের কথা চিন্তা করে না। এমন সময়ে মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের কল্যাণে সংগঠনটির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

মাসুম কবির বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন অসহায় মানুষকে সহযোগিতা করা হয়েছে। এমনকি একটি অসহায় পরিবারের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়েছে। অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।”

আজাদ বলেন, “মানবতার কাজকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।”

ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “মানবকল্যাণমূলক কাজের লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। নিজেদের অনুদান সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য।”

প্রধান অতিথি মো. কামাল হোসেন বলেন, “মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায় মানুষের সংগঠন হিসেবে কাজ করতে চায়। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে মানবকল্যাণে অবদান রাখবেন। ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।”

সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই অসহায় মানুষকে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আক্তার নামে এক রাজমিস্ত্রি ভবনের নির্মাণকাজ করার সময় পড়ে গিয়ে দুই পায়ে গুরুতর আঘাত পান। তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কালাম নামে এক ক্যান্সার রোগীকেও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন, প্রধান অতিথি মো. কামাল হোসেন, বিশেষ অতিথি মাসুম কবির, মো. জাকির হোসেন, কামাল হোসেন, রিয়াজ, আজাদ, জসিম, নীরব মজিবর কাজী ও সাংবাদিক তকি খানসহ ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানব কল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানবিক সহযোগিতার এ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   মানব কল্যাণ ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close