বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুলিয়ারচরে শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম আপডেট: ২১.০৮.২০২৬ ১১:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জজ মিয়া নামে বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলিয়ারচর উপজেলা বিএনপির সুপারিশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বাবার নাম মৃত আব্দুল গফুর মিয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে ওই ছাত্রী বাড়ির পাশের জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় জজ মিয়া তাকে মুখে গামছা পেঁচিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ১৪ আগস্ট রাতে শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে মো. জজ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   ছাত্রী ধর্ষণ   বিএনপি নেতা বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close