বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচং প্রেস ক্লাব নির্বাচন : ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রেস ক্লাবের সদস্য ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবার ১৯টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের স্থান, ভোটার তালিকা, ব্যালটসহ নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।

নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে বুড়িচং প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। অনেকে ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন এবং ভোট ও দোয়া চাইছেন।

প্রার্থীদের প্রচারণায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ, সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। নির্বাচিত হলে প্রেস ক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা।

এদিকে, নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেস ক্লাব এলাকার সমস্যা, অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরতে ভূমিকা রাখতে পারে।

প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২৪ আগস্ট ২৮ জন ভোটারের ভোটে নির্ধারিত হবে বুড়িচং প্রেস ক্লাবের আগামী দুই বছরের নেতৃত্ব।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বুড়িচং    প্রেস ক্লাব নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close