শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
কালকিনিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে রহমান বেপারীর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার রহমান বেপারী কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নের (সিডিখান) দক্ষিণ চর দৌলতখান গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কালকিনি   মাদক কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close