বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      ইরান যুদ্ধ নিয়ে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প      
দেশজুড়ে
নীলসাগর গ্রুপের ‘সেলস ডেভেলপ ও ড্যামেজ কন্ট্রোল’ বিষয়ক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৩:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের (অনুভব ফাউন্ডেশন, রংপুর বিভাগ) বিক্রয় ও বিপণন বিভাগের উদ্যোগে ‘সেলস ডেভেলপ, ড্যামেজ কন্ট্রোল ও ডিপো অপারেশন’ বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় শহরের মাস্টারপাড়াস্থ স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, অডিট রিপোর্ট উপস্থাপন এবং বিক্রয় বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজারে পণ্যের গুণগত মান, বাজারজাতকরণের প্রতিবন্ধকতা, গ্রাহকদের অভিযোগ, পণ্যের ড্যামেজ নিয়ন্ত্রণ এবং ডিপোর লাভ-ক্ষতির বিষয় নিয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন ডিলার ও সাব-ডিলার নিয়োগ, ‘গ্যাপ মার্কেট’ চিহ্নিতকরণ, সেলস অফিসারদের দায়িত্ব বণ্টন এবং নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চলতি আগস্ট মাসের বিক্রয় লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যালোচনা এবং সেপ্টেম্বর মাসের নতুন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।

সভায় থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব কনজ্যুমার মো. আহসান হাবীব বিপ্লব, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং), ফিড ডিভিশনের মো. আব্দুল আজিজ, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নূর এ আলম ছিদ্দিক, ইনচার্জ (নীলসাগর স্পাইস প্রকল্প) মো. আওরঙ্গজেব সুজন, ইনচার্জ (নীলসাগর টয়লেট্রিজ লিমিটেড) মো. এহসানুল কবীর এবং হেড অব সেলস (নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড) মো. শহিদুল ইসলাম, নীলসাগর গ্রুপের হিসাবরক্ষক মো. আব্দুর রহিম, মানব সম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অমিত কুমার চাকী প্রমুখ।

নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের অপারেশন বিভাগের এজিএম মো. রাজীব আহমেদের সঞ্চালনায় সভায় রংপুর বিভাগের এসএম, এএসএম, আরএসএম, টিএসএম, এসআর, ডিএসআর এবং সহযোগী ডিএসআররা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close