বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
দৌলতপুরে বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মর্মান্তিক মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের আনন্দের মধ্যেই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। বাসর রাতেই বৈদ্যুতিক ফ্যানের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন আনাস (২৩) নামের নববিবাহিত যুবক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে আনাসের সঙ্গে একই উপজেলার বাহেরমাদি গ্রামের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। নতুন বউ নিয়ে নিজ বাড়িতে ফেরেন আনাস। বিবাহকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে যখন উৎসবের আমেজ চলছিল, ঠিক তখনই ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে আনন্দ-উৎসব ও নাচগানের আয়োজন করা হয়। রাত আনুমানিক দুইটার দিকে বিয়ের প্যান্ডেলে সাউন্ড বক্স ও স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন বর আনাস। এমন সময় স্ট্যান্ড ফ্যান বৈদ্যুতিক তার গায়ের ওপর পড়ে। ফ্যানটি আগে থেকেই শর্ট সার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শ লাগার সঙ্গে সঙ্গেই আনাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার রওনা হন। হাসপাতালে পৌঁছানোর আগেই আনাসের মৃত্যু হয়।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। বিয়ের কয়েক ঘণ্টার মাথায় স্বামী হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কনে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট   দৌলতপুর   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close