বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
দেশজুড়ে
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২’-এর সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের), ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি এম. তামিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় বক্তারা শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব।

সংবর্ধনা অনুষ্ঠানে বাউফল উপজেলার ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বাউফল   জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা   ডাকসু ভিপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close