বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
নতুন দায়িত্বে মির্জা ফখরুল-রিজভী, সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ
সিরাজগঞ্জে প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় সিরাজগঞ্জের মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের এসএস রোডে মিষ্টি বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। 

আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না প্রমুখ।

অনুষ্ঠানে আসলাম উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত ও রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের উত্তরবঙ্গের অভিভাবক। রাজনীতিতে তার ত্যাগের কথা সারাদেশের মানুষ জানেন। তিনি দেশের সর্বোচ্চ সম্মানিত আসনে অসীন হবেন, এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা ছিল। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন। এ জয়ে শুধু আমরা নয়, গোটা উত্তরবঙ্গ মানুষ উচ্ছ্বসিত।’

খোরশেদ আলম মিন্টু বলেন, ‘রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় সিরাজগঞ্জের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গের কৃতি সন্তান হিসেবে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   নির্বাচন   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close