বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামীর বর্ণাঢ্য স্বাগত জুলুস
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা টঙ্গীর মন্নু শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আউচপাড়ার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে গিয়ে শেষ হয়।

এতে নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জুলুসজুড়ে মুসল্লিদের কণ্ঠে দরুদ, সালাম ও নাতে রাসুল ধ্বনিত হয়।

পরে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে দাওয়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা বিভাগীয় সভাপতি মাহমুদুল হক, জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর জেলা সভাপতি হাফেজ ফরিদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা সভাপতি উজ্জল আত্তারী ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরতেই এ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আয়োজন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close