শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ ঘিরে নিরাপত্তা জোরদার বঙ্গভবন এলাকায়      মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন      রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, প্রস্তুত দরবার হল      রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      নতুন রাষ্ট্রপতিকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন      রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      
দেশজুড়ে
পরিবারতন্ত্র থেকে মুক্তি পেল দশমিনার কামিল মাদ্রাসা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদ্রাসার প্রিন্সিপালের ভাই-ভাতিজির স্বজনপ্রীতির কমিটির সভাপতি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিনের থেকে মুক্তি দিয়ে পরিবর্তন আনা হয় পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইসলামিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি।

উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন নিয়ম-নীতি না মেনে গোপনে নিজেদের পছন্দের লোক আপন বড় ভাই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনকে গর্ভনিং বডির সভাপতি করে একই পরিবার থেকে শিক্ষক প্রতিনিধি করার কারণে প্রতিষ্ঠানটিতে পারিবারিক প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়।

জানা যায়, অন্তর্বতী সরকারের সময় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন স্বজনপ্রীতি করে গত বছরের ১৬ জুলাই  তার আপন বড় ভাই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি ও তার ছেলে মুন্সি সালাউদ্দিনের সহধর্মিণী তাহমিনা বেগমকে শিক্ষক প্রতিনিধি ও দশমিনা উপজেলা জামায়েত ইসলামের প্রচার ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট  স্বজনপ্রীতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে আনেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে।

স্বজনপ্রীতিরোধে মূল নীতিমালা রয়েছে, স্বজনপ্রীতি ও স্বার্থের সংঘাত: কমিটির সদস্য বা সভাপতি নির্বাচনে প্রতিষ্ঠানের প্রধান বা প্রভাবশালী মহলের নিকটাত্মীয়দের (যেমন: স্বামী-স্ত্রী, সন্তান বা ভাই-বোন) অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে স্বজনপ্রীতি এড়াতে নিরপেক্ষ অভিভাবক প্রতিনিধি ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সদস্য বেছে নেওয়ার বিধান রয়েছে। 

বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে স্বজনপ্রীতি বা নিয়মবহির্ভূত পকেট কমিটি গঠন করা সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত সর্বশেষ বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। বিধিমালা অনুযায়ী এ কমিটি গঠন সম্পূর্ণ অগণতান্ত্রিক।

নির্দিষ্ট প্রক্রিয়ায় গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন না করে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পারিবারিক প্রভাব খাটিয়ে স্বজনপ্রীতি ও পকেট কমিটি গঠন করেন ওই অধ্যক্ষ নেছার উদ্দিন মাওলানা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রিন্সিপালের স্বজনপ্রীতি কমিটিতে সভাপতি সহ কয়েকজন নিজের আত্মীয় স্বজনকে অন্তর্ভূক্ত করেন যা এলাকার শিক্ষিত যুবসমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ তথা সর্বসাধারণ মেনে নিতে পারেনি। 

তাদের ধারনা মাদ্রাসাটি স্বচ্ছ ও পরিছন্ন ভাবে পরিচালনার জন্য নিরপেক্ষ পরিচালনা পরিষদ দরকার। সাবেক সভাপতির ওই কমিটির মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থার এক বছরে বেহাল অবস্থা। সভাপতি যদি হয় অধ্যক্ষের আপন ভাই এবং শিক্ষক প্রতিনিধি যদি হয় সভাপতির পুত্রবধু তা হলে মাদ্রাসার পরিচালনা কি হতে পারে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে আত্নীয়করন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জন্য স্থানীয় যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সামজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে সৈয়দ মো. আবু জাফর (রেজবী) কে সভাপতি দায়িত্ব দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

স্বজনপ্রীতি ও পকেট কমিটির বিষয় জানতে দক্ষিণ আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিনের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে তার ফোনটি বন্ধ থাকায় বক্তৃতা নেওয়া সম্ভব হয়নি। 

পূর্বের গর্ভনিং বডির সভাপতির বিষয় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দৈনিক খোলা কাগজকে বলেন, ‘আগের গর্ভনিং বডির সভাপতি বিষয়ে আমার কিছু জানা নেই।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   সভাপতি   কামিল মাদ্রাসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close