বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
সাভারে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ গ্রেপ্তার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার থেকে বিদেশি পিস্তল, গুলি, নেপালি ছোরা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভারের রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাসেল বাবু ও সজীব মিয়াকে আটক করে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ছয়টি গুলি, শর্টগানের একটি কার্তুজ এবং একটি নেপালি ছোরা উদ্ধার করা হয়।

পাশাপাশি তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেনসিডিল সিরাপ এবং ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ওপর নজরদারিতে ব্যবহৃত দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর উদ্ধার ও জব্দ করা হয়।

ওসি সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন ও মাদকের বড় চালান সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সাভার   বিদেশি পিস্তল   ম্যাগাজিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close