শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
স্থানীয় সরকারমন্ত্রী হচ্ছেন মঈন খান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৭:২৩ পিএম
আবদুল মঈন খান

আবদুল মঈন খান

দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। একই সঙ্গে আরও তিনজনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল হতে পারে।

নতুন মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকারের কার্যক্রমে গতি আনতে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের যে পরিকল্পনা করা হয়েছে- তার অংশ হিসেবেই এ পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরও তিনজন যুক্ত হতে পারেন। তারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আলোচনা অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়াবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আবদুল মঈন খান   এলজিআরডি মন্ত্রণালয়   নতুন মন্ত্রিসভা   মন্ত্রিসভায় রদবদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close