বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
দেশজুড়ে
নিখোঁজের চার দিন পর বিমানবন্দরে উদ্ধার অষ্টম শ্রেণির শিক্ষার্থী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার বীরউজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অনন্ত নিখোঁজ হওয়ার চার দিন পর অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তাকে ঢাকার বিমানবন্দর পুলিশের হেফাজতে পাওয়া যায়।

এর আগে, গত সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল অনন্ত। ওইদিন বিকালে বীরউজলী বাজারের একটি ভবন থেকে তার রক্তমাখা জামা, জুতা ও বিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, বিমানবন্দর পুলিশ অনন্তকে তাদের হেফাজতে নেওয়ার পর গাজীপুর পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে অনন্তের বাবাকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়া হয়। পরে অনন্তকে নিয়ে আসা হয়েছে। তবে কীভাবে সে সেখানে পৌঁছেছে এবং নিখোঁজ থাকার সময় কোথায় ছিল—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

অনন্তের বাবা সোহাগ মিয়া বলেন, ‘আমার ছেলেকে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া।’

অনন্ত নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে গত কয়েক দিনে বীরউজলী এলাকায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

পুলিশ জানিয়েছে, অনন্তের নিখোঁজ হওয়ার ঘটনা এবং তার রক্তমাখা জামা-জুতা উদ্ধারের বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close