শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ ঘিরে নিরাপত্তা জোরদার বঙ্গভবন এলাকায়      মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন      রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, প্রস্তুত দরবার হল      রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      নতুন রাষ্ট্রপতিকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন      রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      
জাতীয়
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এ সময় শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে সাতটায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন।

মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর শপথগ্রহণের আনুষ্ঠানিকতা ঘিরে সেখানে ব্যস্ততা আরও বেড়ে যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শপথ নেওয়া   বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close