শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে ঢুকছেন অতিথিরা      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ ঘিরে নিরাপত্তা জোরদার বঙ্গভবন এলাকায়      মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন      রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, প্রস্তুত দরবার হল      রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      
জাতীয়
রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে ঢুকছেন অতিথিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে ঢুকতে শুরু করেছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পূর্বেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

বিকেল থেকেই একে একে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতির শপথ   বঙ্গভবনে অতিথি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close