বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
দেশজুড়ে
ধনবাড়ীর যদুনাথপুর উচ্চবিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়ার সুমন।   

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্কুল প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে ১৬ জোড়া বুট, একটি ফুটবল ও এক সেট জার্সি বিতরণ করেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. গনী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ খান, ক্রীড়া শিক্ষক মো. আতিকুর রহমান প্রমুখ।
 
মো. আ. গনী বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের সভাপতিকে ধন্যবাদ  জানাই এবং তার এ সহযোগিতা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।’

শাহরিয়ার সুমন বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই আমার এ উদ্যোগ। 

ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের উত্তরপাশে অবস্থিত ঐতিহ্যবাহী ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথপুর উচ্চবিদ্যালয়। ১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্রীড়া সামগ্রী   বিতরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close