বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
জাতীয়
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৬৬ জনের হাসপাতালে ভর্তি হওয়া হয়েছেন। তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিশ মশাবাহিত রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটি অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬০ জন। ৫৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হন ২১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৬ এবং সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হন ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছে ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৭ হাজার ৩৮৮ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৯৯ জন।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close