বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
জাতীয়
সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনায় বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের চার হাফেজকে অভ্যর্থনা জানাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী অংশ নিয়ে সবাই পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি—এ অর্জন তারই স্মারক।

ধর্মমন্ত্রী কায়কোবাদের পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। তার নির্দেশে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাদের অভ্যর্থনা জানান। খুব শিগগিরই বিজয়ী হাফেজদের দপ্তরে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রীর নির্দেশে বিমানবন্দরে হাফেজদের অভ্যর্থনা জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন নির্বাচিত কুরআনের হাফেজ অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগীদের বাছাই করে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করে।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা বিনতে রমজান পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

এ ছাড়া প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী—উভয় ক্যাটাগরিতেই তৃতীয় হন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনই পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

হাফেজ মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী এবং হাফেজ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

অন্যদিকে, রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি বিজয়ী হাফেজ   অভ্যর্থনা   বিমানবন্দর   ধর্মমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close