বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
দেশজুড়ে
জামালপুরে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মজয়ন্তী ও জামালপুরের অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গনের তিন যুগ পূর্তি উপলক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।

গুরু ভাসানের ভেলায় প্রদীপ প্রজ্জলন করে তিনদিনের নাট্যোৎস উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক জাওয়াদুল হক, অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই আলহাদী, থিয়েটার অঙ্গনের অভিভাবক ওবায়দুল্লাহ সুজা, অধিকারী শাহীন রহমান, মূখ্য সংগঠক ফাহিম মালেক ইভান প্রমুখ বক্তব্য দেন। 

পরে সাদিয়া তাবাসুম বৃষ্টি রচিত ও শাহীন রহমানের নির্দেশনায় থিয়েটার অঙ্গন প্রযোজিত নাটক ‘ঊনচাঁদ’ মঞ্চস্থ হয়। ঢাকার সদরঘাটের ‘চাদনী’ নামে এক পথশিশুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করা হয়। চাদনী নামের ওই পথশিশু শৈশবেই ধর্ষণের শিকার হয়। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকতে নিজের আত্ম পরিচয় লুকিয়ে সে ছেলে মানুষ হিসেবে ‘চান্দু’ নামে আবির্ভূত হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠিকই তার নারীসত্বার পরিচয় প্রকাশ পায় এবং সে নানা সময়ে ধর্ষণের শিকার হয়। একদল পথশিশু পুজিবাদ অর্থনীতির ভেতর কিভাবে জীবন যুদ্ধে টিকে থাকে। বিশেষ করে মেয়ে শিশুদের যে নানা রকম প্রতিবন্ধকতা পার করতে হয় তা অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে মঞ্চে তুলে ধরা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও ঊনচাঁদ নাটকের নাট্যকার সাদিয়া তাবাসুম বৃষ্টি বলেন, ‘সদর ঘাটের চাদনীর বাস্তব জীবন নিয়ে সত্য ঘটনা অবলম্বনে এবং আমি যেমন সমাজ দেখতে চাই সেই কল্পনা নিয়ে নাটকটি লিখেছি। আমি নিজেও নাটকে অভিনয় করেছি।’

নাটকটির নির্দেশক শাহীন রহমান বলেন, ‘বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্দেশে নাটকটি তৈরি। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাটকের বেশ ক্রাইসিস চলছে। খুব একটা শো হচ্ছে না। সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য আমরা নাটকটি নির্মাণ করেছি। পথশিশুদের বঞ্চনার গল্প নাটকে তুলে আনার চেষ্টা করেছি। থিয়েটার অঙ্গনের ১৭তম প্রযোজনা ঊনচাঁদ নাটকটিতে নতুন-পুরনো মিলে মোট ১৬ জন নাট্যকর্মী অভিনয় করেন। এদের মধ্যে বয়সে নবীন একঝাঁক নাট্যকর্মী রয়েছে যারা প্রথমবার মঞ্চে এসেছে। গত একমাস দিনরাত অক্লান্ত শ্রম ব্যয় করে তারা মঞ্চে দর্শকদের জন্য নাটকটি নির্মাণ করেছে।’

উৎসবের প্রথম দিনের মঞ্চায়নে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে প্রযোজনাটি। শুক্রবার (২১ আগস্ট) জামালপুরের প্রয়াত নাট্য ব্যক্তিত্ব নুরুল আলম সেলিম ও শনিবার (২২ আগস্ট) প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপুকে উৎসর্গ করে একই মঞ্চে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘ঊনচাঁদ’ নাটকটি প্রদর্শিত হবে। নাটক মঞ্চায়নের পর জেলা শিল্পকলা একাডেমি থেকে আলোর মিছিল ও গুরু ভাসান যাত্রা নিয়ে শহরের ব্রহ্মপুত্র নদে ভেলা ভাসানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।  

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   নাট্যোৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close